দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

বাংলাদেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাত তিনটা পাঁচ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এর উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে দিনাজপুর-সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে ভূকম্পনটির তীব্রতা ছিল ৪.৫। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।