দেশে দরিদ্র মানুষের সংখ্যা সাড়ে চার কোটি

দেশে দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৭৭২ জন, যা মোট জনসংখ্যার ৩১ দশমিক ৫ শতাংশ। এর আর অতি দরিদ্র মানুষের সংখ্যা দুই কোটি ৬০ লাখ ৬৫ হাজার ১৭১ জন।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান।২০১০ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের প্রাথমিক তথ্য থেকে মন্ত্রী সংসদকে এ তথ্য দেন বলে জানান।সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য জেলায় সাত লাখ চার হাজার ৮০৪ জন উপজাতীয় ও পাঁচ লাখ ৪২ হাজার ৮০৫ জন অ-উপজাতীয় বসবাস করে।