সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কোনো প্রভাব নড়াইল জেলায় পড়েনি। জেলা শহরে আজ বুধবার হরতালের সমর্থনে কোনো মিছিলও হয়নি।জানা যায়, বিএনপি বা জামায়াতের নেতা-কর্মীদের রাজপথে দেখা যায়নি। স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকানপাট খোলা ছিল। ব্যাংক-বিমায় যথারীতি লেনদেন হয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও শহরে ভ্যান ও রিকশা চলাচল করছে।