নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আকবর (২৫) ও মাকসুদ (২৩)। তাঁরা শিবপুর উপজেলার আশ্রাবপুর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, রাত সোয়া ১১টার দিকে আকবর ও মাকসুদ ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তাঁরা কলেজ গেটে পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। বাসটি ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল।