নাগেশ্বরী শিল্পকলা একাডেমীর সংগীতানুষ্ঠান

গত ৩১ ডিসেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের নাগেশ্বরী শিল্পকলা একাডেমীর শিল্পচর্চা পরিদর্শন উপলক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন সুব্রত কুমার ভট্টাচার্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন একাডেমীর শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর অধ্যক্ষ মো. শাহজাহান আলী, আবদুল কাদের বিএসসি, জয়নুল হোসেন সরকার, মোহম্মদ আলী বিএসসি, মতিয়ার রহমান।