ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের নতুন সভাপতি হয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এখানে ২০১১-২০১৩ মেয়াদের জন্য সর্বসম্মতিতে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির নতুন সহসভাপতি হয়েছেন অধ্যাপক শফি আহমেদ ও সারা যাকের এবং সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। আছেন ঝুনা চৌধুরী, আহমেদ ইকবাল হায়দার, ইস্রাফিল শাহীন, সেলিম চৌধুরী, নসিরুল হক, বাবুল বিশ্বাস, জুনায়েদ ইউসুফ ও আহমেদ গিয়াস। সদস্যরা হলেন আতাউর রহমান, মামুনুর রশীদ, আবদুস সেলিম, মফিদুল হক, লিয়াকত আলী লাকী, কেরামত মওলা, মলয় ভৌমিক, মিনু হক, লাকি ইনাম, ভাস্বর ব্যানার্জি, মান্নান হীরা, শাহাদাৎ হোসেন খান ও খন্দকার শাহ আলম। এর আগে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি ছিলেন আতাউর রহমান।