নিউজিল্যান্ডের এক যুবক নিজের একটি আঙুল কেটে পরে তা সবজির সঙ্গে রান্না করে খেয়েছেন। মনোরোগ চিকিৎসাবিষয়ক একটি পত্রিকায় গতকাল শনিবার এ খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, ২৮ বছরের ওই যুবক আঙুল খাওয়ার সময় কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ কিংবা অ্যালকোহল পান করেননি। এরিক মনাস্তেরিও ও ক্রেইগ প্রিন্স নামে ক্রাইস্ট চার্চের হিলমর্টন হাসপাতালের দুজন মনোরোগ চিকিৎসক প্রতিবেদনটি তৈরি করেন। তাঁরা বলেন, পৃথিবীতে নিজের মাংস ভক্ষণের এটি অষ্টম ঘটনা। এএফপি।