সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের লায়েক মিয়ার মুঠোফোনে গতকাল সোমবার ৫০০ টাকার একটি ফ্লেক্সিলোড আসে। লায়েক মিয়া ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে এ টাকা পাঠিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরই এলাকার এক চেয়ারম্যান পদপ্রার্থীর এক সমর্থকের কাছ থেকে ফোন আসে। তিনি বলেন, ‘ভাই, আত্মীয়-বন্ধুদের ফোন করে আমাদের ভোট দিতে বলুন। এ জন্যই আপনার মুঠোফোনে ওই বোনাস।’ লায়েক অবশ্য সমর্থকের অনুরোধে ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম প্রকাশ করেননি। জগন্নাথপুর প্রতিনিধি