বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে, পুলিশ তাঁদের দাঁড়াতে দেয়নি। একই সঙ্গে তাঁরা মিছিল বের করতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কার্যালয়ের সামনের রাস্তায় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।