জেলা প্রশাসন সূত্র জানায়, ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিভক্ত তিনটি গ্রুপ আজ শুক্রবার সকাল ১০টায় পিডিএসএ মাঠ ও এর আশপাশের এলাকা থেকে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। এ পরিপ্রেক্ষিতে সব ধরনের নাশকতা এড়ানো ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আজ সকাল সাতটা থেকে রাত ১০ পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র ব্যবহার পুরাপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।