এতটাই মাতাল ছিলেন যে উড়োজাহাজের গন্তব্য কোথায়, সঠিকভাবে বলতে পারেননি পাইলট জর্জ লা পার্লে। এ ঘটনায় ব্রিটেনের একটি আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত নভেম্বর মাসে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়ায় পার্লেকে আটক করেন। জিজ্ঞাসাবাদে পার্লে জানান, তাঁর ফ্লাইটের গন্তব্য নিউইয়র্কে। প্রকৃতপক্ষে ডেল্টা এয়ারলাইনসের ওই ফ্লাইটের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট। ওই ফ্লাইটে বোয়িং ৭৪৭ উড়োজাহাজে ২৪১ জন যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর এবং আরও দুই পাইলটের। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় পাইলট জর্জ পার্লের রক্তে নির্ধারিত মাত্রার চেয়ে সাড়ে চার গুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। এনডিটিভি অনলাইন