পর্নোগ্রাফির অভিযোগে রাজশাহীর বাগমারা পলি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত তিনটায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ভিডিও, কম্পিউটারের সিপিইউ ও সিডি জব্দ করা হয়েছে।রাজশাহীর বিনোদপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে তাঁকে রাখা হয়েছে।