‘পল্লীকবি’ জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার আসমানীকে (৯০) অসুস্থ অবস্থায় আজ শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আসমানীর নাতি আকরাম মল্লিক বলেন, গত তিন-দিন দিন থেকে তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, আসমানীকে হাসপাতালের দুই নম্বর কেবিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বয়সের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও’—পল্লীকবি জসীমউদদীনের ‘সুচয়নী’ কাব্যগ্রন্থের ‘আসমানী’ কবিতাটিতে এভাবেই আসমানীর বর্ণনা দিয়েছিলেন কবি। সেই আসমানীর বয়স এখন ৯০। তাঁর বাড়ি ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।