পশ্চিমবঙ্গে কাল বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচন

পশ্চিমবঙ্গের বিধানসভায় কাল শনিবার দ্বিতীয় দফায় ৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।মুর্শিদাবাদে ২২ আসনে, বীরভূম ১১ আসনে এবং নদীয়ায় ১৭টি আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ৫০টি আসনে মোট ৯৩ দশমিক ৩৩ লাখ ভোটার ভোট দেবেন বলে জানা গেছে।নির্বাচনে ক্ষমতাসীন বামফ্রন্ট ও বিরোধী তৃণমূল-কংগ্রেস জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।তবে মুর্শিদাবাদে চার বিদ্রোহী কংগ্রেস প্রার্থী লোকসভা সদস্য অধীর চৌধুরীর সমর্থনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া নদীয়াতেও কিছু বিদ্রোহী কংগ্রেস প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বলে জানা গেছে। তবে তাঁদের দলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পিটিআই।