দুই বাংলার জনপ্রিয় লোককবি বিজয় সরকারের ১১০তম জন্মোৎসব কলকাতার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিজয় সরকারের জন্মস্থান কেউটিয়া গ্রামে এ উৎসব শুরু হয়। তিন দিনব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ওয়াকিল আহমেদ। বিকেলে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে ভারতের আসাম ও ত্রিপুরার এবং বাংলাদেশের লেখক, কবি ও শিল্পীরা অংশ নেন। সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, নাদিরা বেগম প্রমুখ। বাংলাদেশের খুলনা জেলার রূপান্তর শিল্পীগোষ্ঠী পরিবেশন করে বিজয় সরকারের গান।