প্রথম আলোর ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হলো প্রামাণ্যচিত্র বদলে যাওয়ার ১৩টি বছর। আজ বিভিন্ন টিভি চ্যানেলে প্রামাণ্যচিত্রটি দেখানো হবে। জানা গেছে, বাংলাভিশনে বেলা ১১টা ৩৫ মিনিটে ও সন্ধ্যা পৌনে ছয়টায়, এটিএন নিউজে বিকেল সাড়ে চারটায়, দেশ টিভিতে সন্ধ্যা সাড়ে ছয়টায়, এটিএন বাংলায় সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে ও চ্যানেল আইতে রাত ১০টা ১০ মিনিটে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।