পাংশায় ক্রিকেট টুর্নামেন্টে ‘উদয়ন’ সংগঠন জয়ী

পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সৈয়দ বায়তুল্লাহ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘উদয়ন’ সংগঠন এক রানে জয়ী হয়। ‘উদয়ন’ ও ‘শেখ রাসেল ক্রীড়া চক্র’ মধ্যকার খেলায়শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ‘উদয়ন’ সংগঠন ৩৪.৫ ওভারে ৯ উইকেটে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।