পুঠিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় আজ বুধবার সকালে বালুবাহী ট্রাকের সঙ্গে পত্রিকাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চার ব্যক্তি নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই পিকআপ ভ্যানে ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক জহিরুল ইসলাম, শ্রমিক রিপন, তৌহিদুল ও আবু বকর। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে রাজশাহীতে আজ দেরিতে পত্রিকা পৌঁছেছে।প্রাথমিক অবস্থায় এ দুর্ঘটনার ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।