প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পেশাজীবীদের সম্মানে গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিল্পীরা এতে অংশ নেন।ইফতারের আগে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার শেষে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে আগত অতিথিদের ধন্যবাদ জানান। বাসস।