পেশা-পরামর্শ

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: ‘পেশা-পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajer_khabor@prothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)|তথ্যপ্রযুক্তি আমি কম্পিউটার ও রেডহ্যাট লিনাক্সে পারদর্শী। তবে শিক্ষাগত যোগ্যতা তুলনামূলকভাবে কম। নিজে নিজে কাজ করেই কম্পিউটার ও রেডহ্যাট লিনাক্সে দক্ষ হয়েছি। আমার চাকরির সম্ভাবনা কতখানি? চাকরি পেতে কী করব? মিল্টনই-মেইল: milton_s7@yahoo.comপরামর্শ: তথ্যপ্রযুক্তির জগত্টা এখন এতটাই বিস্তৃত যে এর বিভিন্ন অংশে পারদর্শী হলেই কাজের সম্ভাবনা সৃষ্টি হয়। পুঁথিগত বিদ্যা থেকে ব্যবহারিক কাজে দক্ষতা আপনার পেশাজীবন গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের দেশে যদিও এখনো কারিগরি শিক্ষার ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা তেমন গড়ে ওঠেনি, তবু একমাত্র তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে এবং তথ্যপ্রযুক্তি পেশায় ব্যবহারিক কাজে দক্ষতার কদর বেশি। রেডহ্যাট লিনাক্সে পারদর্শী হয়ে আইএসপি (ইন্টারনেট সেবাদাতা), ডেটা যোগাযোগ প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান লিনাক্স সার্ভার ব্যবহার করে থাকে, সেসব প্রতিষ্ঠানে সুযোগ আছে। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন।পরামর্শ দিয়েছেন—মো. রুহুল আমিন চৌধুরী, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক, এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডমানবসম্পদ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে স্নাতক প্রকৌশল কোর্স করেছি। এখন মানবসম্পদ বিষয়ে পেশা গড়তে চাই। যারা বিবিএ করেছে, তাদের সঙ্গে আমার কোনো পার্থক্য আছে কি না। মানবসম্পদে পেশাজীবন গড়তে কী করতে পারি? শুভ, চট্টগ্রামপরামর্শ: আপনি একজন প্রকৌশলী হওয়া সত্ত্বেও যদি মানবসম্পদে পেশাজীবন গড়তে চান, তবে আপনাকে অবশ্যই এ বিষয়ে জানতে হবে। আর মানবসম্পদ ব্যবস্থাপনায় (এইচআরএম) এমবিএ ডিগ্রি নেওয়ার পর আপনার এই সুযোগ বাড়বে। একজন ছাত্র, যে বিবিএ করে এমবিএ করেছে, তার সঙ্গে আপনার পার্থক্য থাকবে ক্ষেত্রবিশেষে। কোনো কারিগরি ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে উপযুক্ত করে নেবেন। আপনি এইচআরএমে এমবিএ করলে আপনার উভয় ক্ষেত্রে পেশা গড়ার সুযোগ থাকবে। মনে রাখবেন, প্রতিটি অফিসেই অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা ব্যবস্থাপনা প্রায় একই ধরনের হয়ে থাকে। হিউম্যান ক্যাপিটাল উন্নয়নেও আপনি সেগুলো চর্চা করে যেতে পারেন। এ ছাড়া আপনি বিভিন্ন সংশ্লিষ্ট সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে পারদর্শীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন।পরামর্শ দিয়েছেন—আখতার উদ্দিন মাহমুদ, প্রধান, মানবসম্পদ বিভাগ, নেসলে বাংলাদেশ লিমিটেড