এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajer_khabor@prothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রকৌশল আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আমি প্রকৌশল বিষয়ে পড়তে আগ্রহী। কম্পিউটার প্রকৌশল (সিই), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), টেলিযোগাযোগ প্রযুক্তি (টিটি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং (আইপিই), যন্ত্রকৌশল, ইলেকট্রনিক্স ও টেলিকম ইঞ্জিনিয়ারিং (ইটিই), ইত্যাদি বিষয়ের মধ্যে বর্তমানে কোনটির চাহিদা বেশি? ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রগুলো কী হতে পারে? ওই বিষয়টি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে ভালো হয় এবং খরচ কত পড়বে। এসবের বাইরে বিজ্ঞান বিভাগ থেকে কোন বিষয়ের চাহিদা সবচেয়ে বেশি? পড়ার সময় আমি খণ্ডকালীন কাজ করতে পারব কী?মো. আমিনুর রহমান, উপশহর, বগুড়া বর্তমানে সিই, সিএসইর চাহিদা রয়েছে। আপনি যেহেতু প্রকৌশল বিষয়ে পড়তে আগ্রহী, তাই আপনি সিএসই পড়তে পারেন। কারণ আমাদের দেশে কম্পিউটার প্রকৌশলীদের চাকরির সুযোগ ও চাহিদা প্রচুর। এ বিষয়ে পড়াশোনা করলে বেকার বসে থাকতে হবে না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, ব্যাংক ও বিভিন্ন বেসরকারি সংস্থায় এ পেশার চাহিদা রয়েছে। এ ছাড়া বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ের ওপর শিক্ষকতা করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। কোন বিশ্ববিদ্যালয় ভালো এবং কোথায় কেমন খরচ হতে পারে, তা জানার জন্য আপনি তাঁদের ওয়েবসাইটে বা সরাসরি যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো হবে, যদি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে নেন, যাঁরা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এসব বিষয় ছাড়াও ফার্মেসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর চাহিদা রয়েছে। ছাত্রজীবনে আপনি প্রোগ্রামিংয়ের কাজ করতে পারেন। কম্পিউটার প্রোগ্রামিং ও নেটওয়ার্কিংয়ে দক্ষতা সহায়তা করবে চাকরি অর্জনে। পরামর্শ দিয়েছেন চৌধুরী মফিজুর রহমান, উপ-উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা