চটজলদি

প্রতিসমতা

সারা দিনই আমরা বিভিন্ন জিনিসের মধ্যে মিল-অমিল খুঁজে বেড়াই। যেমন, সন্তানের সঙ্গে মা-বাবার চেহারার মিল কতটা আছে, ডিম বা আপেল কেনার সময় চেষ্টা করি সবগুলোই যেন বড় বড় হয়। বিজ্ঞানীরাও এর বাইরে নন। তাঁরাও খুঁজে বেড়ান একটি জিনিসের সঙ্গে অপর একটি জিনিসের কতটা মিল রয়েছে। পুরোপুরি মিল থাকলে তাঁরা একে বলেন, প্রতিসমতা বা সিমেট্রি। যেমন, গণিতবিদদের কাছে ১+২ = ২+১ একটি প্রতিসমতা। জলবায়ু, সংগীত, অণু-পরমাণু সবকিছুতেই প্রতিসমতা খুঁজে পাওয়া যায়। যেমন, শক্তির সংরক্ষণ সূত্র। বিজ্ঞানের সব পরীক্ষাই একে প্রমাণ করেছে। এর অর্থ হলো, সময়ের সঙ্গে সঙ্গে পদার্থবিজ্ঞানের যেকোনো সূত্র একই থাকে বা সময়ের সঙ্গে সঙ্গে এই মহাবিশ্ব প্রতিসম। এ কারণেই পানি বাষ্প হতে বুধবারে যে তাপ লাগে, শুক্রবারে তার চেয়ে বেশি লাগে না; সব সময় এক অণু সোডিয়াম আর এক অণু ক্লোরিনই বিক্রিয়া করে লবণ তৈরি করে, দুই অণু সোডিয়ামের সঙ্গে এক অণু ক্লোরিন না। প্রতিসমতার এই ধারণা থেকেই বস্তুর একটি মূল কণা কোয়ার্কের ধারণার উত্পত্তি হয়েছিল। ১৯৫০ সালের দিকে পদার্থবিজ্ঞানী মারে গ্যাল ম্যান পার্টিকেল অ্যাক্সিলেটরে নতুন কিছু কণার মধ্যে মিল খুঁজছিলেন। তিনি তাঁর এই খোঁজার নাম দিয়েছিলেন কোয়ার্ক। পরবর্তী সময়ে ১৯৭০ সালে স্ট্যানফোর্ড লিনিয়ার কোলিডারে পদার্থবিজ্ঞানীরা প্রথম কোয়ার্ক দেখতে পান।