সরকার ৪৮৭ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি থানায় দুটি পিকআপ ভ্যান এবং দুটি মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্গম চরাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষায় সংশ্লিষ্ট থানাগুলোকে ২০টি স্পিডবোটও দেওয়া হবে। এ ছাড়া সরকার জাপানের অর্থায়নে ঢাকায় ডিএনএ ল্যাব প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।