প্রধানমন্ত্রীর শোকরানা নামাজ আদায়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল বুধবার মধ্যরাতে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় ‘শোকরানা’ নামাজ আদায় করেছেন। এ সময় তিনি পবিত্র কোরআন পাঠ করেন। খবর ইউএনবির।