প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর মামলার রায় বুধবার

প্রধান বিচারপতির এজলাস ভাঙচুরের জন্য দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি আজ সোমবার শেষ হয়েছে। বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ এ এন এন বশিরউল্লাহ।২০০৬ সালের ৩০ নভেম্বর প্রধান বিচারপতির এজলাস ভাঙচুরের জন্য কোর্ট কিপার রফিকুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় ভাঙচুর ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামি হচ্ছেন কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, আমীর-উল ইসলাম, তানিয়া আমীর, শেখ আলতাফুর রহমান, খসরুজ্জামান, সুব্রত চৌধুরী, সুব্রত সাহাসহ দুই শতাধিক আইনজীবী ও তাঁদের সহকারী।