প্রস্তাবিত সংশোধনী পাস হলে স্বাধীনতা হারাবে দুদক: টিআইবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের প্রস্তাবিত সংশোধনী পাস হলে প্রতিষ্ঠানটি তার স্বাধীনতা হারাবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন।ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে পূর্ব অনুমতির কথা বলা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে স্বাধীনভাবে সচিব নিয়োগের ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। তিনি সরকারের প্রতি সংশোধনী আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।