ফরিদপুরে ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন

ফরিদপুর শহরের আলীপুরে রেড ক্রিসেন্ট প্লাজায় ২৮ আগস্ট জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নাসিরউদ্দিন খান সভাপতি ও খলিফা কামালউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আ. লতিফ মিয়া, কে এম জাহাঙ্গীর, শ্যামল কুমার সাহা, খন্দকার চাঁদ ও মো. ওয়াহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও আ. জালিল, সাংগঠনিক সম্পাদক এফ এম মোস্তাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামসেদুর রহমান, দপ্তর সম্পাদক মো. মোহসিন রেজা, প্রচার সম্পাদক আবদুস সালাম ও কোষাধ্যক্ষ এ এস এম মাহাবুবুর রহমান।