ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ মঙ্গলবার সকালে গাড়ির নিচে পড়ে দুজন কিশোরী নিহত হয়েছে।ফরিদপুর সদরের কাফুরা গ্রামের বিসমিল্লাহ শাহ মাদ্রাসার সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে সকাল ১০টার দিকে ফরিদপুরগামী একটি টেম্পো লিমা (১০) নামের এক কিশোরীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।অন্যদিকে সকাল আটটার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদিতে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী একটি বাস চাপা দিলে শোভা (১০) নামের আরেক কিশোরীও ঘটনাস্থলেই নিহত হয়।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওমর আলী ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।