ফেনসিডিল বহন করার অপরাধে আজ সোমবার দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন ফরিদপুরের বিশেষ জজ মুজিবুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার বাহার (২৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গার নজরুল (৩৮)।২০০৯ সালের ১৭ এপ্রিল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযুক্ত দুজন ১৭৫ বোতল ফেনসিডিল বহন করছিলেন। র্যাব-৮-এর সদস্যরা নিয়মিত টহলের সময় ঢাকা-মাওয়া মহসড়কে ওই বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করেন। পরে র্যাব-৮-এর ডিএডি হারুনুর রশিদ ভাঙ্গা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।—বাসস