বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার চলতি শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে রাজধানীর আজিমপুর গার্লস হাইস্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষাবর্ষ শুরু হওয়ার প্রথম দিনই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার অঙ্গীকার আমরা করেছিলাম। শত বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা এ কাজে পুরোপুরি সফল। এখনই আমাদের আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিতে হবে। শিক্ষামন্ত্রী এরপর রাজধানীর আরও কয়েকটি স্কুলে ঘুরে বই বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।