বগুড়ায় রবীন্দ্রনাথ ও শামসুর রাহমানের জন্মজয়ন্তী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ার আমরা কজন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ২১ অক্টোবর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজ সেবক সরকার বাদল ও আবদুর রহমান। এদিকে শুদ্ধস্বর বগুড়ার আয়োজনে কবি শামসুর রাহমানের ৮১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ অক্টোবর এক আলোচনা অনুষ্ঠান গণউন্নয়ন গ্রন্থাগার মিলনায়তনে (সিডিএল) শুদ্ধস্বরের সভাপতি কবি শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।