বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের বিচারও হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারও হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী আজ রোববার এ কথা বলেন।প্রধানমন্ত্রী পরিবারপ্রতি চার লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী নিহত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বলেন, যত দিন তিনি বেঁচে থাকবেন, তত দিন তাঁদের সঙ্গে আছেন, তাঁদের দেখভাল করবেন।