বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় বজ্রপাতে আবদুল হক (৩৮) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে।হলতা গুলিসাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তানভীর হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে খেতে কৃষিকাজ করছিলেন আবদুল হক। এ সময় হঠাত্ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।