বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার গুহালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামে আজ বুধবার সকালে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আনোয়ার হোসেন (১৫) ও ওসমান গনি (১২)। তাদের বাবার নাম মফিজ উদ্দিন মণ্ডল।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে বাড়ির সামনের আঙিনায় বের হয় আনোয়ার ও ওসমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়।আনোয়ার নারান্দিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ও ওসমান বুঘী জাওয়ানি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।গুহালাকান্দার ইউনিয়নের চেয়ারম্যান হাসনাত জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।