বসবাসের সবচেয়ে অযোগ্য শহর ঢাকা!

চলতি বছর বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর নির্বাচিত হয়েছে রাজধানী ঢাকা। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ‘বৈশ্বিক বসবাস উপযোগিতা’ শীর্ষক এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।আজ মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের জরিপের ফলাফলের বরাত দিয়ে ব্রিসবেন টাইমস অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।অপরদিকে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় কানাডার ভ্যানকুভার শহর।২০১২ সালে ১৪০টি দেশকে এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসুবিধা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর মানদণ্ডের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।