বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে। বাংলাদেশে বর্তমানে প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যু ১৯৪। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সরকার, ইউএসএআইডি, ইউএনএফপিএ ও আইসিডিডিআরবি এ তথ্য প্রকাশ করেছে।সর্বশেষ ২০১০ সালের জরিপে মাতৃমৃত্যুর এই হার উঠে এসেছে। এর আগে মাতৃমৃত্যুর হারসম্পর্কিত জরিপ হয় ২০০১ সালে। ওই সময় প্রতি লাখে এ সংখ্য ছিল ৩২২। সেই হিসেবে বর্তমানে মাতৃমৃত্যু কমেছে প্রতি লাখে ১২৮ জন।