ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে আজ শনিবার পটুয়াখালীর বাউফলে জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তারা। এ সময় ীমফা কার্যালয়ের কাগজপত্রে আগুন লাগানো হয়।ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার প্রথম আলো ডটকমকে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।এদিকে রাজীব হত্যার ঘটনার প্রতিবাদে এবং সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ দুপুর ১২টার দিকে বাউফল পৌর শহরে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।