বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৫৬, আহত ১১২

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া এলাকায় সাতটি বোমার বিস্ফোরণে নিহত ৫৬ এবং আহত হয়েছে ১১২ জন। আজ শুক্রবার জুমার নামাজের সময় শিয়া মসজিদের কাছে এ হামলাগুলো হয়। খবর রয়টার্সআজকের এ বোমা হামলা সম্প্রতি আল-কায়েদার ওপর আঘাতের প্রতি-উত্তর বলে অনেকে মনে করছেন।গত রোববার ইরাকি ও মার্কিন সেনাদের অভিযানে আল-কায়েদার দুই নেতা আবু আইউব আল মামারি এবং আবু ওমর আল বাগদাদি রাজধানীর কাছের এক গ্রামাঞ্চলে নিহত হন।এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলের সুন্নি এলাকায় বোমা হামলায় আটজন নিহত হয়েছে।