বাম দলের হরতালের নৈতিক ভিত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দুটি বাম জোটের আজকের হরতাল প্রসঙ্গে বলেছেন, বাম দলের হরতালের নৈতিক কোনো ভিত্তি নেই। হরতালের তেমন কোনো ব্যাপকতাও ছিল না। এ হরতাল ব্যর্থ হয়েছে এবং কোনো হরতাল হয়নি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।জ্বালানি তেলের দাম বাড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আমরা বাড়াইনি। এ জন্য হরতাল দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর মরিচের গুঁড়ো নিক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এমনটা আগেও হতো; এখনো হচ্ছে। এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।