ঢাকার অদূরে কেরানীগঞ্জে বালু তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ আলমাস আলী (৬৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পুরাতন সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে ধলেশ্বরী নদী থেকে বালু ব্যবসায়ীরা বালু তুলতে যান। এ সময় কৃষকেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকেন। এতে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলমাস আলী ঘটনাস্থলে নিহত হন।গুলিবিদ্ধ অপর তিনজন মোহাম্মদ সফর আলী (৫৫), স্বপন মিয়া (৪০) ও আরজ মিয়াকে (৪২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।