বিএনপির দুই সাংসদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

বিএনপির সাংসদ মাহবুবউদ্দীন, আসিফা আশরাফী পাপিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন বিএনপিপন্থী আইনজীবী মাহমুদুল আরেফিন। মামলার অন্য আসামিরা হলেন গোলাম কিবরিয়া, আমিনুল হক ও রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগে বলা হয়, এই পাঁচজনসহ অজ্ঞাতনামা সাত-আটজন গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্তোরাঁর দ্বিতীয় তলায় বাদী মাহমুদুল আরেফিনকে মারধর করেছেন। আসামিরা বাদীর হাতঘড়ি ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।