বিএনপি নেতা অসীমের ৬ মাসের আগাম জামিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীমের ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির বাসার সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় হাইকোর্ট আজ রোববার এ আদেশ দেন।নাসিরউদ্দিন আহমেদ অসীম আজ হাইকোর্টে হাজির হয়ে তাঁর আগাম জামিনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রসঙ্গত, ১৮ নভেম্বর প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বাসভবনের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পরদিন পুলিশ নাসিরউদ্দিন আহমেদ অসীমসহ পাঁচজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে।