বিএনপি নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।পিন্টুর পক্ষে শুনানিতে অংশ নেন রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।প্রসঙ্গত, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ওই বছরের ১ জুন পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।