অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার তিন যুবককে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এহসানউল্লাহ আজ বুধবার এ আদেশ দেন।এঁরা হলেন—জাহিদুল ইসলাম (১৯), মীর হোসেন (২৬) ও ইলিয়াছ মাস্টার (২৬)। বনানী থানা-পুলিশ আজ তাঁদের তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত তাঁদের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গতকাল মঙ্গলবার এই তিনজনকে রাজধানীর মহাখালী ও টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।গত সোমবার রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজের কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।