বিনা খরচে জরুরি চিকিৎসা পাবেন আসামের রোগীরা

চিকিৎসা ক্ষেত্রে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসাম সরকার নতুন একটি আইন পাস করেছে। এই আইন অনুসারে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও নার্সিং ক্লিনিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম ২৪ ঘন্টার জন্য রোগীদের জরুরি চিকিৎসা বিনামূল্যে করতে হবে।