নাশকতার আশঙ্কায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তা (ডিএসও) জানান, বিমানবন্দরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত থেকে বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরে নাশকতা বা বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে এ ধরনের গোয়েন্দা তথ্য থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।