চীনের বেইজিংয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডে আজ সোমবার সকালে ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।সিনহুয়া জানায়, ডেজিন জেলার চার তলা একটি ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে। পরে অগ্নিনির্বাপক ও পুলিশের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শুরু করেছে।সাংহাই প্রদেশে গত বছর ২৮তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ৭৯ জন নিহত হয়েছিল।