বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে চলছে ডেনমার্কে বসবাসকারী সত্তরের দশকের মেধাবী শিল্পী রুহুল আমিনের তিন দশকের নির্বাচিত সৃষ্টিসমগ্র নিয়ে ‘জীবনদর্শন’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী চলছে।গত বৃহস্পতিবার ১৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ১৩০টি। প্রদর্শনী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।শিল্পী রুহুল আমিন ১৯৫৬ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ চারু ও কারুকলা মহবিদ্যালয়ে সিরামিকস বিষয়ে অধ্যয়ন করেন এবং ড্রইং ও পেইন্টিং বিষয়ে বিএফএ ডিগ্রি লাভ করেন।