ব্র্যাঞ্জেলিনার বিয়ে এই গ্রীষ্মেই

প্রেম করেছেন সাত সাতটি বছর। অতঃপর গেল শনিবার তাঁরা জানিয়ে দিলেন, ‘আমরা এখন বাগদত্তা’। আর এবার অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট জানালেন, এই গ্রীষ্মেই গাঁটছড়া বাঁধছেন তাঁরা। বিয়েটা হবে ফ্রান্সের দক্ষিণে অবস্থিত তাঁদের বাড়িতে। যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যম জানাল এই খবর। ২০০-৩০০ অতিথির তালিকাও নাকি তৈরি করে ফেলেছেন এই তারকাজুটি। তালিকায় আছেন ম্যাট ডেমন, জর্জ ক্লুনি, জনি ডেপ, টম ক্রুজের মতো তারকারা। আইএএনএস।