ভারতের ভিসার জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। বাংলাদেশ থেকে যাঁরা ভারতে যেতে চান, তাঁরা ঢাকার ভারতীয় হাইকমিশনের অনলাইনে আবেদন করতে পারবেন। ই-টোকেন পদ্ধতিও একই সঙ্গে চালু থাকবে। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট www.hcidhaka.org এবং ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভএসি) ওয়েবসাইট www.ivacbd.com এ আবেদন করা যাবে। তবে এই পদ্ধতি বাধ্যতামূলক নয়। অনলাইনে ভিসা আবেদন-সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে গুলশানে ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনকেন্দ্রের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: ৮৮৩৩৬৩২/৯৮৯৩০০৬; ফ্যাক্স:৯৮৬৩২২৯, ই-মেইল: info@ivacbd.com. বিজ্ঞপ্তি।